প্রেমময়ী ভুত-পেত্নী || মাহমুদ তামিম

এভাবে পেত্নীর মতো আমার দিকে চেয়ে আছেন কেন??
-কিহ! আমি পেত্নী? পেত্নীর মতো আপনার দিকে চেয়ে আছি?
-হুঁ তো। 
-যান আপনার সাথে আমার আর কোনো কথা নাই, এই আড়ি দিলাম।
-আমার সাথে অভিমান করে কথা না বলে থাকতে পারবেন বুঝি?
- থাকতে পারবোনা কেন? হাজার বার পারবো, লক্ষ্য বার পারবো। আমার বয়েই গেছে আপনার সাথে কথা বলার। আপনি আমার কে হন শুনি?
-হে হে, আড়ি তো ভেঙে গেলো!
-যাক তাতে আপনার কি!
-আমি আপনার কে হই শুনবেন না?
-............(চুপ)
-বাব্বাহ! পেত্নীটা আমার বেশ অভিমান করেছে দেখছি!...
-আবার পেত্নী বললেন!! দাঁড়ান দেখাচ্ছি মজা! আজ আমার একদিন কি আপনার একদিন!
-এই দাঁড়ান দাঁড়ান! কথাটা শেষ করতে দিবেন তো!
-না! আপনার আর কোনো কথা আমি শুনবো না। আপনার যা আছে তা নিয়ে এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান!
অবুঝ হুজুরটি তার স্ত্রীকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললো- 
আপনি যদি আমার পেত্নী হন তাহলে আমিও আপনার ভুত হবো!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url