ভালোবাসা সত্তিই অন্ধ

আমি সত্যি ভালোবাসা অন্ধ ছিলাম কোন কিছু না বুঝে না জেনে এই মনটা তোমাকে দিয়েছিলাম। তুমি আমার ভালবাসার গভীরতা কখনো বুঝতে পারোনি এমনকি বুঝতে চাওনি কখনো। ভালোবাসাটাই বুঝতাম টাইমপাস নামের শব্দটির সাথে কখনো পরিচিত ছিলাম না।  এখন বুঝতে পারি কোনটা ভালোবাসা কোনটা টাইম পাস।

তুমি তোমার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আমার টাকা খরচ করাতে আমি অবলীলায় খরচ করে যেতাম। আর ভাবতাম এটা তোমার ভালবাসার মানুষের জন্য খরচ করছি। তুমি যে শুধু আমার টাকার জন্য আমাকে ভালবেসেছিলে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমার সুন্দর মনটাকে ভালবেসেছ।

ঠিক এতদিন পর এখন বুঝতে পারলাম যে তুমি আমার সাথে টাইম পাস করেছো। কোন দুঃখ নেই, কোন অভিমান নেই, তোমার প্রতি কোন রাগ নেই, শুধু এটাই বলব ভালো থেকো ভালো মানুষের কাছে গিয়ে ভালো থেকো।

আর তুমি তুমি যাকে ভালোবাসো তাকে ভালো রেখো। দেখবে সে তোমাকে খুব সুন্দর করে আগলে রেখেছে।

হয়তো আর দেখা হবে না যদি কখনো পরিচিত কারো কাছ থেকে তোমার কথা শুনতে পাই, তাহলে যদি শুনি যে তুমি ভালো আছো তাহলেই অনেক ভালো লাগবে আমার। এইভাবে ভালো লাগবে যে আমার ভালোবাসার মানুষটি ভালো আছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url